1058-1

1085th anniversary of the founding of Al-Azhar University

দেশের বিভিন্ন পত্রিকায় আযহার দিবস উপলক্ষে আল আযহার গ্র‍্যাজুয়েটস বাংলাদেশ শাখার সম্মানীয় প্রেসিডেন্ট আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজাহুল্লাহর বাণী। 👇

the-business-post

World Organisation for Al-Azhar Graduates Bangladesh Chapter launched

World Organisation for Al-Azhar Graduates Bangladesh Chapter launched

Business Post 11 Apr 2022

Bangladesh Chapter of the World Organisation for Al-Azhar Graduates – an association of students from the Al-Azhar University in Egypt – has started its journey.

This ancient educational institution has approved the appointment of Alhaj Sufi Mohamed Mizanur Rahman as the chapter president, the university said at a press conference held at the Chattogram Press Club on Sunday.

Addressing the event, Al Azhar Graduates Bangladesh Chapter President and PHP Family Chairman Sufi Mohamed Mizanur Rahman said, “The main objective of education is to teach people to respect one another by doing good deeds and eliminating discrimination.

Syed Mohammad Jalal Uddin Azhari, head of the Department of Islamic Studies, Southern University in Chattogram, said at the press conference, “During his visit to Egypt in 2018, Sufi Mohamed Mizanur Rahman met with the grand imam of Al-Azhar.

“The grand imam then requested him to take charge of the organisation’s Bangladesh branch. Later, a delegation from the Al Azhar University visited Bangladesh at the invitation of Sufi Mizanur Rahman in 2018. The organisation then formed its Bangladesh chapter.”

He added that the chapter led by Sufi Mizanur Rahman has already received approval from the governments of both Bangladesh and Egypt.

jagonewslogo

আল আজহার গ্র্যাজুয়েটস সংগঠনের যাত্রা শুরু

বাংলাদেশে আল আজহার গ্র্যাজুয়েটস সংগঠনের যাত্রা শুরু

সময়ঃ ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ, রবিবার

জাগোনিউজ২৪.কম | ১০ এপ্রিল ২০২২

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ১০৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনের বাংলাদেশ শাখার যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান সৈয়দ মো. জালাল উদ্দীন। এ সময় সুফীজমের ওপর বক্তব্য দেন সুফী মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় তারও আগে প্রতিষ্ঠিত হয়। অক্সফোর্ডের প্রতিষ্ঠাকাল ১০৯৬ খ্রিস্টাব্দ। কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ৯৭০ খ্রিস্টাব্দে।

১০৮২ বছরের পুরনো এ বিদ্যাপীঠের অধীনে বর্তমানে মিশরসহ সারাবিশ্বের ৫০টিরও অধিক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ১৩০ থেকে ১৪০ দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে ২০ লাখ শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রাথমিক পর্যায়ে এ বিদ্যাপীঠে দ্বীনি বিষয়ে পাঠদান করা হতো। কিন্তু বর্তমানে ইসলামী শিক্ষার পাশাপাশি সাইন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিকস, বিজনেস স্টাডিজ, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক বিষয়গুলোও পাঠদানে অন্তর্ভূক্ত করা হয়েছে।

দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ মিশর ও বাংলাদেশ উভয় দেশের অনুমোদিত একটি সংগঠন। এর মাধ্যমে বিশ্বব্যাপী আজহারী গ্র্যাজুয়েটসদের সঙ্গে মেলবন্ধন রচনা, বিভিন্ন ধর্মীয় ও অ্যাকাডেমিক সম্মেলন, সভা, সেমিনারের আয়োজন, আন্তর্জাতিক ইমাম প্রশিক্ষণের আয়োজন, পরিচালনা ও সনদ দেওয়া, স্কলারশিপ দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, দাওয়াহ ও ফতোয়া সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন নেছারিয়া মাদরাসার অধ্যক্ষ মাও: রফিক উদ্দীন আল আযহারী, মোহাদ্দেস কামাল উদ্দিন আযহারী, সৈয়দ মাসুম কামাল আযহারী, মাও: সাইফুদ্দিন খালেদ আল আযহারী, মো. হোসাইন আল আযহারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস প্রমুখ।

boishakhi-logo

আল আযহার গ্রাজুয়েটস ইন বাংলাদেশের

আল আযহার গ্রাজুয়েটস ইন বাংলাদেশের সভাপতি সুফি মিজানুর রহমান

সময়ঃ ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ, রবিবার

বৈশাখী টিভি ১০-০৪-২০২২ ইং
চট্টগ্রাম প্রতিবেদক: বিশ্বের প্রাচীণতম বিদ্যাপীঠ মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘দ্যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আযহার গ্রাজুয়েটস ইন বাংলাদেশ’ এর সভাপতি মনোনীত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইসলামী গবেষক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। আজ রোববার (১০ই এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। 

সুফি মিজানুর রহমান বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আযহারি ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, স্বেচ্ছাসেবামূলক ও বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবেন তিনি। 

এসময় বক্তব্য রাখেন মাওলানা অধ্যক্ষ রফিক উদ্দিন সিদ্দিকী ও আল্লামা ছৈয়দ জালাল উদ্দিন আযহারীসহ আরও অনেকে।